
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ বর্ষপূর্তি ও ২৬ বছরে পদার্পন উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের ভোরের চেতনার অস্থায়ী অফিসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের ভোরের চেতনার শেরপুর জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন রাসেলের সভাপতিত্বে অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও আরটিভি স্টাফ রিপোর্টার মুগনিউর রহমান মনি, শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি আবু হানিফ, সময় টিভির স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হীরা, এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি নাঈম ইসলাম, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি শাহরিয়ার শাকির।
আলোচনা সভায় বক্তারা ভোরের চেতনা পত্রিকার নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে আরও সাহসিকতার সঙ্গে গণমানুষের পক্ষে কথা বলার আহ্বান জানান।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার