
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ডেনিয়াল পর্ল মেগরেইন (৪৯)। তিনি অস্ট্রেলিয়ান নাগরিক।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়া উপজেলার সোনারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন।
ওসি আরিফ জানান, নিহত ব্যক্তি অস্ট্রেলিয়ান নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে । ভাড়া করা বাইক নিয়ে তিনি মেরিন ড্রাইভ সড়কে চলাচল করছিলেন । বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে তিনি মারা যান। তবে তিনি ট্যুরিষ্ট নাকি কোন সংস্থার প্রতিনিধি তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া