হোম » সারাদেশ » ঢাকায় ১০ হাজার ইয়াবাসহ  গ্রেফতার হলেন ঈদগাঁও নাপিত খালী বাজার কমিটির সভাপতি  

ঢাকায় ১০ হাজার ইয়াবাসহ  গ্রেফতার হলেন ঈদগাঁও নাপিত খালী বাজার কমিটির সভাপতি  

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: ঢাকায় ১০ হাজার  ইয়াবাসহ গ্রেফতার হয়েছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইয়াবা কারবারি  দেলোয়ার হোসেন মিন্টু ওরফে মিন্টু চৌধুরী।  বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদস্থ মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ০৬নং টোল প্লাজা, লেন এ-২২ এর উত্তর পার্শ্ব এলাকা থেকে আটক করে।
আটক মাদক ইসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড  নাপিতখালী মাদ্রাসা পাড়া গ্রামের আবদু শুক্কুরের ছেলে ও স্থানীয় নতুন অফিস বাজার কমিটির কমিটির সভাপতি। যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত মামলার  এফআইআর সুত্রে জানা য়ায়, মোহাম্মদ দেলোয়ার হোসেন মিন্টু(৪৭) চট্টগ্রাম থেকে ঢাকা গামী ইউনিক পরিবহন (যার নম্বর ঢাকা মেট্রো-ব-১২-২১৫৮) যোগে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদস্থ  মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ০৬নং টোল প্লাজা, লেন এ-২২ এর উত্তর পার্শ্ব  পৌঁছলে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকারী  দল তাকে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়, যার মামলা নং  ৩৩/৯৪৫- ২০২৪।
স্থানীয়  ইউপি সদস্য আবুল হোসেন জানান, মিন্টু আগেও ইয়াবা নিয়ে আটক হয়েছিল৷
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!