প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ১০:১১ পূর্বাহ্ণ
ঢাকায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার হলেন ঈদগাঁও নাপিত খালী বাজার কমিটির সভাপতি

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: ঢাকায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার হয়েছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইয়াবা কারবারি দেলোয়ার হোসেন মিন্টু ওরফে মিন্টু চৌধুরী। বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদস্থ মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ০৬নং টোল প্লাজা, লেন এ-২২ এর উত্তর পার্শ্ব এলাকা থেকে আটক করে।
আটক মাদক ইসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড নাপিতখালী মাদ্রাসা পাড়া গ্রামের আবদু শুক্কুরের ছেলে ও স্থানীয় নতুন অফিস বাজার কমিটির কমিটির সভাপতি। যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত মামলার এফআইআর সুত্রে জানা য়ায়, মোহাম্মদ দেলোয়ার হোসেন মিন্টু(৪৭) চট্টগ্রাম থেকে ঢাকা গামী ইউনিক পরিবহন (যার নম্বর ঢাকা মেট্রো-ব-১২-২১৫৮) যোগে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদস্থ মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ০৬নং টোল প্লাজা, লেন এ-২২ এর উত্তর পার্শ্ব পৌঁছলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকারী দল তাকে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়, যার মামলা নং ৩৩/৯৪৫- ২০২৪।
স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, মিন্টু আগেও ইয়াবা নিয়ে আটক হয়েছিল৷
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.