
মোস্তাফিজুর রহমান,নাটোর জেলা প্রতিনিধি: নাটোর শহরের বড়গাছা সাহাপাড়া এবং বড়গাছা পালপাড়া এলাকায় গত ১২ নভেম্বর সংঘটিত ডাকাতির ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তরা হল নাটোর শহরের আলাইপুর এলাকার আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে মোঃ রনি (৩৬), তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার মৃত হারুন আলীর ছেলে সবুজ আলী (২৭), সিংড়া উপজেলার বিলদহর দড়িমহিষমারি এলাকার আতারুল ইসলামের ছেলে এনামুল হক (২৮) এবং নওগাঁ জেলার আত্রাই থানার দারিয়া গাথি এলাকায় নীরেন চন্দ্রের ছেলে মিন্টু কুমার (৩২)।
১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান, পুলিশ সুপার মারুফাত হুসাইন। তিনি জানান, গত ১২ নভেম্বর ভোররাতে শহরের বড়গাছা সাহাপাড়া এবং বড়গাছা পালপাড়া এলাকার কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এই ঘটনায় ডাকাতির শিকার উত্তম কুমার সাহা এবং স্বপন কুমার কুন্ডু বাদী হয়ে নাটোর থানায় এজাহার দায়ের করেন। চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনায় এজাহার দায়েরের পর পুলিশ তদন্ত নেমে অতি দ্রুততার সাথে নাটোর এবং নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুন্ঠিত কিছু মালামাল এবং দেশীয় অস্ত্র সহ অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, অন্যান্য অভিযুক্তদের ধরার জন্য এবং লুন্ঠিত স্বর্ণালংকার এবং টাকা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক