
মোস্তাফিজুর রহমান,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের মিছিলে আওয়ামীলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি রাজাপুর বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রাজাপুর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত।
সমাবেশে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শামসুল আলম রনি,উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হোসাইন বিপুল, সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানন,জেলা ছাত্র দলের সহ সভাপতি আব্দুলাহ আল লিটন।
সমাবেশে বক্তারা বলেন, এখনো স্বৈরাচারী আওয়ামী লীগের আত্মারা ঘুড়ে বেড়াচ্ছে। সুযোগ পেলেই তারা এলাকার পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। হামলার ঘটনায় প্রত্যাক্ষদর্শি রয়েছে। এছাড়াও সিসি ক্যামেরায় স্পর্ষ্ট দেখা যাচ্ছে কারা কারা হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২