
অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা এলাকার একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি খাইরুল বাশার জানান,আম বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তিনি কিভাবে মারা গেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি খাইরুল বাশার বলেন, স্থানীয়রা কেউ মরদেহর পরিচয় জানাতে পারেনি। তার পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ গোস্তাপুর থানার ওসি খায়রুল বাশার ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান