হোম » সারাদেশ » ধুনটে বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় আ,লীগের ৬১ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার -০১

ধুনটে বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় আ,লীগের ৬১ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার -০১

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় ৬১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪৫ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পৌরসভার পশ্চিম ভরনশাহী গ্রামের আব্দুল খালেক মন্ডলের ছেলে এমদাদুল হক রনি বাদি হয়ে এ মামলা দায়ের করে।
গত মঙ্গলবার মামলা দায়েরের পর এজাহার ভুক্ত ৩১ নং আসামি বেলাল হোসেন (৪২) মেম্বারকে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে পাঠায় থানা পুলিশ। বেলাল হোসেন উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
থানা ও এজাহার সুত্রে জানা যায়, গত ৩০ মে ২০২২ তারিখে ধুনট বাজারস্থ “হোটেল আরাফাত” এর দ্বিতীয় তলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জন্য দোয়া মাহফিল চলছিল। মাহফিল চলাকালিন বেলা অনুমান ১১টায় পূর্ব ভরণশাহী গ্রামের মৃত জরিফ উদ্দিন খাঁন এর ছেলে আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম খাঁনের হুকুমে এজাহার ভুক্ত অন্যান্য আসামিরা হামলা চালায় ও কার্যালয় ভংচুর করে। এ ঘটনায় ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মন্ডলের ছেলে সাবেক ছাত্রদল নেতা ইমদাদুল হক রনি বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, দায়ের করা মামলায় বেলাল নামের একজনকে মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!