
মিজানুর রহমান: লালমনিরহাটে শাহীন হোসেন নামে এক কৃষকের বাড়ি থেকে প্রায় সাড়ে ১১ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের শাহীন হোসেনের বাড়ি থেকে প্রায় সাড়ে ১১ কেজি ওজনের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১০/১৫ দিন আগে শাহীন তার সুপারি বাগানে গোবর সারের জন্য গর্ত খুঁড়তে গিয়ে একটি বিষ্ণুমূর্তি দেখতে পান। বিষ্ণুমূর্তিটি অনেক মূল্যবান পাথর ভেবে তার বাড়িতে লুকিয়ে রাখেন। পরে বিষয়টি স্থানীয় লোকজন জানতে পারলে তারা থানায় খবর দেন। পুলিশ মঙ্গলবার সকালে শাহিনের বাড়ি থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শাহিন বাড়িতে না থাকলেও কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ।
লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের জানান, বিষ্ণুমূর্তিটি উদ্ধার করার থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে বিষ্ণুমূর্তিটির মূল্য কত হতে পারে এ ব্যাপারে তার কোনো ধারণা নেই।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান