হোম » সারাদেশ » জামালপুরে ট্রাফিক সপ্তাহ শুরু

জামালপুরে ট্রাফিক সপ্তাহ শুরু

রবিউল হাসান লায়ন: “ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে ঘরে ফিরুন” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে ট্রাফিক সপ্তাহ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের আয়োজনে রবিবার বিকালে শহরের নতুন বাইপাস মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোবাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাইপাস মোড়ে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সোহরাব হোসেন, টিআই জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুর সোবহান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহিনসহ পুলিশ ও ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ।

শোভাযাত্রা শেষে পুলিশ সুপার বলেন, ট্রাফিক আইন ভঙ্গ করলে ট্রাফিক পুলিশ শুধু জরিমানা করে না, জরিমানার পাশাপাশি মানুষকে সচেতন করে।

দূর্ঘটনা এড়াতে শুধু যানবাহন চালক নয়, সাধারণ পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। তবেই দূর্ঘটনার প্রবনতা কমে আসবে এবং আমাদের জানমালের নিরাপত্তা পাবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!