
মোঃ মনিরুজ্জামান , সাতক্ষীরা : স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক এই শ্লোগানকে সামনে রেখে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে সাতক্ষীরায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের আয়োজনে রবিবার শহরে করিম সুপার মার্কেটের মাওয়া চাইনিজ রেস্তোরাঁর সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলি শাহিন, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমনুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাসিউল করিম রোমান, দেবাশীষ চৌধুরী, যুবদল নেতা পারভেজ রোমেল, আরিফ ইকবাল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ৯০ এর বীর শহিদ এই তরুণের শ্লোগান ছিলো স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক। আর আজ এই ২৪ এর শ্লোগানের সাথেও একই মিল রয়েছে। ফ্যাসিবাদী ও স্বৈরাচার বিরোধী এ আন্দোলনেও অনেক নুর হোসেনকে জীবন দিতে হয়েছে। তাই আর যেন বাংলার মাটিতে কোন স্বৈরাশাসক ফিরে না আসে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুব দলের সদস্য সচিব মাসুম রানা সবুজ।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত