
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী পৃথক-পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রবিবার (১০ই নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭ টায় বগুড়া শেরপুর উপজেলার মহিপুর বাজারস্থ ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পার্শ্বে হোটেল কি নাম প্লাস এর সামনে রাস্তার উপর থেকে মোঃ মিরাজুল (২৪), পিতা মোঃ সুমন, গ্রাম আশোকতলা, থানা-কোতয়ালী জেলা-কুমিল্লা তার হেফাজত থাকা ৫ কেজি গাঁজা উদ্ধার।
অপর অপরদিকে গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১টায় সদর উপজেলার মাটিডালি টেস্টি ফুড দোকানের সামনে থেকে মোঃ মারুফ মিয়া (২০), পিতা মোঃ আঃ রাজ্জাক মিয়া, চামড়া গোদাম, এ/পি মোঃ গাজীউল হক এর বাসার ভাড়াটিয়া, চারমাথা এনার্জি গ্যাস পাম্পের পিছনে (চেন্দাপাড়া), মোঃ সালমান রেজা (২৪), পিতা মৃত আব্দুল কাদের, গ্রাম ছোট কুমিড়া, মোঃ আঃ রউফ সাকিল (২৭), পিতা মোঃ আঃ রশিদ, গ্রাম নিশিন্দারা উত্তরপাড়া, মোঃ মমিন শেখ (২২), পিতা মোঃ জুয়েল শেখ, গ্রাম নিশিন্দারা মধ্যপাড়া, মোঃ তৌহিদুল ইসলাম (২২), পিতা মোঃ খালেক শেখ মিন্টু, নিশিন্দারা মধ্যপাড়া, থানা-বগুড়া সদর। তাদের হেফাজত থাকা ২০০ পিচ ইয়াবা ট্যাবেলট উদ্ধার।.
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদর থানায় ও শেরপুর থানায় পৃথক-পৃথক মামলা দায়ের পরে রবিবার গ্রেফতারকৃত ৬ জন আসামিকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল