
পঞ্চগড়ের আহম্মদনগরের আহমদিয়া সম্প্রদায়ের তরুণ শাহরিয়ার রাকিন (১৭), সে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন, তিন মাস মৃত্যুর সাথে লড়াই করে গত শুক্রবার সকালে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রদায়ের বহিঃসম্পর্ক ও গণসংযোগ বিভাগের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আহমদিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
গত ৫ আগস্ট, পঞ্চগড়ের আহম্মদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের ওপর সংগঠিত হামলায় ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মতো নৃশংস ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতার হামলায় অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে রাকিন ছিলেন গুরুতর আহত। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত রাকিনকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল, এরপর রংপুর মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ এবং সবশেষে নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ তিন মাসের লড়াই শেষে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
শাহরিয়ার রাকিনের মৃত্যুতে আহমদিয়া সম্প্রদায় গভীর শোক প্রকাশ করেছে এবং এই নৃশংস ঘটনায় নিন্দা ও যথাযথ বিচার দাবি করেছে।
-আল মাহমুদ দোলন-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২