
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্রয় ও বিপণন উন্নয়নের লক্ষ্যে ইলেকট্রিশিয়ানদের নিয়ে পলি ক্যাবলসের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পৌর এলাকার ক্যাফে এন্ড বারবিকিউ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পলি ক্যাবলসের ডিজিএম নূরে আলম হানিফ সিকদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, পলি ক্যাবলসের এজিএম আবু নাসের ফারুক, সহকারী ম্যানেজার মো. রফিকুল ইসলাম ও সহকারী ম্যানেজার মো. আব্দুল্লাহ। অনুষ্ঠানে ইলেক্ট্রিশিয়ানদের মধ্যে বক্তব্য দেন, মো. রেজাউল করিম, মো. আবুল বাশার, রামিম হাসান, ইব্রাহিম শেখ, ফরাদ হোসেন, রিপন খান ও আব্দুল জব্বার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পলি ক্যাবলসের মান সঠিক থাকায় ইলেকট্রিশিয়ানদের কাজ করতে সুবিধা হয়। এছাড়া গ্রাহক এই ক্যাবলস ব্যবহারে দীর্ঘ দিন নিরাপদে বিদ্যুৎ ব্যবহার করতে পারে। এটি ফায়ার প্রুফ হওয়ায় বৈদ্যুতিক আগুন থেকে জানমাল সুরক্ষিত থাকে। তাই এই ভালো মানের ক্যাবল সবাইকে ব্যবহার করার জন্য পরামর্শ প্রদান করেন বক্তারা। সবশেষে লটারির মাধ্যমে উপস্থিত ইলেকট্রিশিয়ানদের মাঝে পলি ক্যাবলসের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২