
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কাউটস্ এর উদ্দোগে আলোচনা সভা ও তালবীজ রোপন কর্মসূচী পালন করেছেন। বুধবার (৬ নভেম্বর, ২০২৪) উপজেলার সরদার হাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রসিদ, এল.টি ও মুক্ত স্কাউট দলের সভাপতি নকুল চন্দ্র রায়, সহ-সভাপতি আইয়ুব হোসেন, জেলা রোভারের সহ-সভাপতি গোলাম মোস্তফা, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ময়নুল হক সরকার ও হামিদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নুরুন্নবী প্রধান, শাহজান আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মরহুম রাসেলের স্মরণ এক মিনিট নীরবতা পালন করা হয় প্রমুখ।
শেষে রাস্তায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ চারা ও প্রায় দুইশতাধিক তালবীজ রোপন করেন। এসময় মাদক প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এর আগে আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন ৯ম শ্রেণির শিক্ষার্থী ছানোয়ারা খাতুন,পবিত্র গীতা থেকে পাঠ করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা রাণী এবং প্রার্থনা সঙ্গীত পরিবেশন করে মাহিন ও তার দল।
-আঃ খালেক মন্ডল-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক