
নওগাঁ জেলার পোরশা উপজেলার পোরশা মিনা বাজার সংলগ্ন তৌফিক শাহ র নিজ বাসভবনে ৭ই নভেম্বর রোজ বৃহস্পতিবার বৈকাল ৩ ঘটিকার সময় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অঘূর্ণতা সুরক্ষার অদম্য প্রেরণা জাতীয় ঐক্যের ঐতিহাসিক গণতন্ত্র পুন প্রতিষ্ঠার অভিযাত্রা ঐতিহাসিক ৭ নম্বর জাতীয় দিবস পালিত হয়। উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ শফিউদ্দীন মন্ডলের সভাপতিত্বে প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ বিশেষঅতিথি অতিথির বক্তব্য রাখেন মোঃ মাসুদ রানা সাবেক সহ-সাধারণ সম্পাদক পোরশা।
বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাপ্রধান থাকা অবস্থায় জেলখানায় জোর করে রাখা হয়েছিল কিছু সেনা সদস্য ও জনগণ মিলে জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন তখন তিনি বলেছিলেন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এক হয়ে কাজ করব। উক্ত আলোচনা সভায়ঘাটনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন পরিশেষে সভাপতি সাহেব সকলকে একসঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
-এম এ মান্নান-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক