হোম » সারাদেশ » রৌমারীতে জাতীয় বিপ্লব সংহতি দিবস-২০২৪ পালিত

রৌমারীতে জাতীয় বিপ্লব সংহতি দিবস-২০২৪ পালিত

সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী  উপজেলা বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। 

 গতকাল বৃহস্পতিবার( ০৭ নভেম্বর) সকাল ১১ টার দিকেও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতীয়তাবাদী দল বিএনপি’র অস্ায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে জমায়েত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মাোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাোঃ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুল ইসলাম, স্বেছাসেবক দলের সদস্য সচিব মাোঃ রবিউল ইসলাম রানা,২নং শৌলমারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মনিরুজ্জামান, ৬নং চর শৌলমারী ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুস ছাত্তার, বন্ধবের  ইউনিয়ন সভাপতি মোঃ কাজিম উদ্দিন মেম্বার, যাদুরচর ইউনিয়ন সভাপতি মোঃ মোশাররফ হোসেন সহ আরাও অনেকে উপস্তি ছিলেন উপজেলা যুবদলের আহায়ক মনজুরুল ইসলাম মঞ্জু ও সদস্য সচিব মশিউর রহমান পলাশ।এছাড়াও জাতীয়তাবাদী দল বিএনপি’র যুবদল, স্বেছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদল সহ অঙ্গ সংগঠনর সকল নেতাকর্মীরা  অংশ গ্রহণ করেন।

-কুড়িগ্রাম প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!