হোম » সারাদেশ » বগুড়ায় ছুরিকাঘাতে যুবক আহত

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক আহত

বগুড়ায় ওষুধের দোকানের কর্মচারীকে ছুরিকাঘাত করা হয়েছে। গত বুধবার (৬ই নভেম্বর) সন্ধ্যায় শহরের নাটাইপাড়া বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতের নাম রবিউল ইসলাম (২৩)।

তিনি জয়পুরহাটের পাঁচবিবির সামসাবাদ এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি নাটাইপাড়া এলাকায় একটি ওষুধের দোকানের কর্মচারী হিসেবে কর্মরত। এসব তথ্য নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন।

আহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, হাকিম ও সেলিম নামে দুই ব্যক্তি রবিউল ইসলাম নামে এক যুবকের নিতম্বে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তবে কি কারণে এ ঘটনা বিস্তারিত জানা যায়নি।

-এম এ রাশেদ-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!