হোম » সারাদেশ » ঠাকুরগাঁও ভুল্লীতে এক ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা 

ঠাকুরগাঁও ভুল্লীতে এক ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা 

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ ফার্মেসিকে   ১০ হাজার টাকা জরিমানা করা হয় । বুধবার (৬ অক্টোবর) ঠাকুরগাঁও  সদর উপজেলায়  ভুল্লী থানা ভুল্লি বাজারে ঐ ব্যবসা প্রতিষ্ঠান  কে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানা, ভুল্লী বাজার, মেসার্স শাহজাহান ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 এ ছাড়াও ওই দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

-মোঃ ইসলাম-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!