
নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় ছেলের সামনে বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলে ডোমার উপজেলার বেতগাড়া ধঞ্জনপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মফিজুল ইসলাম (৬৫) উপজেলা জোড়াবাড়ির ডাইরকামারি এলাকার মৃত চেরা মামুদের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
নিহতের ছেলে ঘটনার প্রত্যক্ষদর্শী আলম হোসেন(৩৫) জানান, চার্জার ভ্যানগাড়িতে বাড়ি থেকে ডোমার বাজার আসার পথে বেতগাড়া ধঞ্জনপুরে ডোমার থেকে চিলাহাটিগামী তয়েজ এন্টারপ্রাইজের এক বাস ধাক্কা দেয়। এসময় সড়কে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনায় ডান পা ভেঙে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই আমার বাবা মারা যান।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম। তিনি বলেন, মরদেহ থানায় নেয়া হয়েছে। কারো আপত্তি না থাকলে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
-মোঃ রিমন চৌধুরী-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২