
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল,ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল Combine Harvester Operating Training Simulator Launching Event.
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সচিব, কৃষি মন্ত্রণালয়; বিশেষ অতিথি মোঃ মোজদার হোসেন, পরিচালক (ভারপ্রাপ্ত) ফিল্ড সার্ভিস উইং, DAE, জেফরি জাহকা, উপ-পরিচালক, অর্থনৈতিক প্রবৃদ্ধি অফিস, USAID, বাংলাদেশ,বিশেষ অতিথি হিসেবে প্রাইভেট সেক্টর থেকে উপস্থিত ছিলেন METAL এর ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার জনাব সাদিদ জামিল,মোঃ আমির হোসেন, সিইও, আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড, অন্যান্য স্টেকহোল্ডারগণ সহ আরো উপস্থিত ছিলেন PD, DPD, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প, DAE.
উক্ত অনুষ্ঠানে CSISA MEA প্রোজেক্ট লিডার হিসেবে Owen Calvert সিমুলেটর টি সার্বিক দিক পর্যবেক্ষণ করেন।
অনুষ্ঠানে CSISA-MEA প্রকল্পের অধীনে কম্বাইন হারভেস্টার চালনায় অপারেটরের উপযুক্ত দক্ষতা নিশ্চিত করার জন্য অত্যন্ত সহায়ক এবং সাশ্রয়ী ডিজিটাল উদ্ভাবনী প্রশিক্ষণ টুলটির প্রদর্শনী হয়।
বাংলাদেশে ভবিষ্যত কৃষি যান্ত্রিকীকরণকে আরো বেগবান করতে কম্বাইন হারভেস্টার অপারেটর প্রশিক্ষণ সিমুলেটরটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
-নিজস্ব প্রতিবেদক-

আরও পড়ুন
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত