হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে পিংনা ইউনিয়ন বিএনপির জনসভা

সরিষাবাড়ীতে পিংনা ইউনিয়ন বিএনপির জনসভা

জামালপুরের সরিষাবাড়ীর ৫নং পিংনা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে পিংনা হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমূল ইসলাম নাজুর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।

প্রধান অতিথির বক্তব্যে শামীম তালুকদার বলেন,দেশের ইতিহাসে প্রধানমন্ত্রীসহ তিন’শ সংসদ সদস্যের অধিকাংশই পালিয়ে গেলেন।সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। সীমা লঙ্ঘন হয়েছে, শেখ হাসিনা পালিয়েছে। যে আশা নিয়ে যে অঙ্গীকার নিয়ে ৫ আগষ্ট রাজপথে ছাত্র জনতার ফয়সালা হয়েছে তা যে কোন মূল্যে রক্ষা করতে হবে।

আওয়ামীলীগের রাজনীতি জনগনের জন্য করেনি। মাস্তানির যুগ শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দূর্ণীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গড়তে আমরা বদ্ধপরিকর।

পিংনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশীদের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ।

জনসভায় বিশেষ বক্তা ছিলেন, সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবদলের আহŸায়ক একেএম ফয়েজুল কবীর তালুকদার শাহীন। এ ছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি নেতা সুজাত আলী, উপজেলা বিএনপি’র সদস্য গোলাম রব্বানী লেকু, খায়রুল আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, পিংনা ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান প্রমূখ।

শামীম তালুকদার আরও বলেন, ৫ আগষ্ট আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতা হত্যার পাশাপাশি কয়েক শত বিএনপি নেতা কর্মীকেও হত্যা করা হয়েছে। বিগত আওয়ামীলীগ দূঃশাসনামলে পিংনা ইউনিয়নের বিএনপি নেতা ফজল মেম্বার ও তার ছেলেসহ সরিষাবড়ীতে ১৪ বিএনপি নেতা কর্মী হত্যার বিচারের দাবী জানান।

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষতার কথা তুলে ধরে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠিত হওয়ার পরমর্শ দেন। কোন ধরনের অপকর্ম করলে কাউকে ছাড় দেয়া হবেনা উল্লেখ করে হাসিনা সরকারের নানা অপকর্ম ও পালিয়ে যাওয়ার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে দলের সকল নেতাকর্মী ও সমর্থকদের সতর্ক থাকার আহবান জানান। জনসভায় পিংনা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফ’র্ত অংশ গ্রহনে জনসমুদ্রে পরিনত হয়।

-সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!