হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় ইলেকট্রিশিয়ান ফেডারেশনের অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া

আলফাডাঙ্গায় ইলেকট্রিশিয়ান ফেডারেশনের অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া

Oplus_0

বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের ফরিদপুরের আলফাডাঙ্গা শাখার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলা সদরের ডাকবাংলো সংলগ্ন ইলেকট্রিশিয়ান ফেডারেশনের নতুন অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইলেকট্রিশিয়ান ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রামিম হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, ইলেকট্রিশিয়ান ফেডারেশনের উপজেলা শাখার উপকমিটির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুরাদ ফকির, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জব্বার কাজী ও ক্রিয়া ও পূর্ণবাসন সম্পাদক শাহীন মোল্যা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন, আলফাডাঙ্গা রেজিস্টার অফিস জামে মসজিদের ইমাম মাওলানা হুসাইন আহমেদ।

প্রসঙ্গত, বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন (বিইএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত দেশব্যাপী ইলেকট্রিশিয়ানদের একমাত্র সংগঠন। সংগঠনটি ইলেকট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থাসহ অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করেন।

-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!