
নাটোরের নলডাঙ্গায় ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন জামায়াতের মটর শোডাউন শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর শনিবার বিকাল ২ টায় উপজেলার ত্রীমোহনী বাজার হতে ৫ নং বিপ্রবেলঘুরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন ও বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সংক্ষিপ্ত বক্তব্য শেষে আবারো মোটরসাইকেল শোডাউন নিয়ে উপজেলার বাসুদেবপুর বাজার রেল স্টেশন সংলগ্ন বাজারে পথসভার আয়োজন করা হয়।
সেক্রেটারি,বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং বিপ্রোবেলঘরিয়া ইউনিয়নের মোঃ খবির উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসাবে অধ্যাপক মোঃ ইউনুস আলী, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা,জামায়াতে ইসলামী মনোনীত নাটোর সদর ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক ডঃ-জিয়াউল হক জিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান নলডাঙ্গা উপজেলা পরিষদ, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা,সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক