হোম » সারাদেশ » নাটোর সদর দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজনে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত

নাটোর সদর দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজনে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত

শনিবার বিকেলে নাটোরের সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, কাজী শাহ আলম, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ মুজিবের কৃতকর্মের জন্য তার অপকর্মের জন্য ২১ বছর ক্ষমতার বাহিরে থাকতে হয়েছে। আপনারা যে অন্যায় অবিচার ১৭/১৮ বছর করেছেন্ ১৫ বছর অবৈধ ভাবে ক্ষমতায় থেকে যা করেছেন । শেখ হাসিনা যে অন্যায় অবিচার বাংলাদেশের মাটিতে করেছেন । হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট করে নিয়ে গেছেন আপনাদের বিচার এই বাংলারে মাটিতে হবেই। এই অন্যায় নির্যাতন ও ভোটার বিহিীন ক্ষমতায় থেকেছেন এই জন্যই আরো ৪২ বছর অপেক্ষা করতে হবে।
-মোস্তাফিজুর রহমান-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!