হোম » সারাদেশ » হোমায় ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হোমায় ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লার হোমনায়  কর্মী সম্মেলন করেছে জামায়াতে ইসলামীর হোমনা উপজেলা শাখা।  দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে শনিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় হোমনা ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে  এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হোমনা উপজেলা  জামায়াতের আমীর মাওলানা কাজী মো. ছাইদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর  নোয়াখালী অঞ্চলের সহকারী  সেক্রেটারী  জেনারেল  মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম,  প্রধান বক্তা ছিলেন  সহকারী সেক্রেটারী জেনারেল  অ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা  মো. মাসুম বলেন, ‘জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না। গত সরকারের আমলে জামায়াতে ইসলামীর লোকজন বাড়িতে ঘুমাতে পারে নাই। বিনা অপরাধে জামায়াতের নেতাকর্মীদের ফাঁসি দিয়েছে। কোরআন ও হাদিসের আলোকে আগামীতে দেশ পরিচালনার জন্য জামায়াতে ইসলামী কাজ করছে।

 প্রধান বক্তা মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যান। আগামীতে যে কোন নির্বাচনে জামায়াতে ইসলাম দেশ পরিচালনার লক্ষ্যে কাজ করছে। আমাদের  রাজনৈতিক প্রতিযোগীতা থাকবে প্রতিহিংসা থাকবে না। আমরা সেই লক্ষে কাজ করবো।

কর্মী সম্মেলনে হোমনা  উপজেলা  জামায়াতে ইসলামীর  সেক্রেটারী মাওলানা কাজী ইব্রাহিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আবদুল মতিন, সহকারি সেক্রেটারী  সাইফুল ইসলাম শহীদ, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী  নাজিম উদ্দিন মোল্লা, কুমিল্লা জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক  একে এম আনোয়ার হোসেন, কর্মপরিষদ সদস্য  ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, মো. লোকমান হোসেন ভুইয়া,  মো.জিসান আহম্মদ প্রধান,মো.  নুরুল ইসলাম ভূট্ট,  উপজেলা হেফাজত ইসলামের সেক্রেটারী মাওলানা ইব্রাহিম, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের  সমন্বয়,,মো. সাইদুল ইসলাম,  অ্যাড. তরিকুল ইসলাম ও মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ।

কর্মী সম্মেলনের প্রথমে  পবিত্র কোরআন তিলাওয়াত পর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে মোনাজাত করেন  উপজেলা আমীর ও সম্মেলনের সভাপতি মাওলানা  কাজী ছাইদুল হক।

-খন্দকার মেহেদী হাসান-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!