হোম » সারাদেশ » মোরেলগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৫নং সদর ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর ২০২৪) বিকাল ৩ টায় ১৫নং সদর ইউনিয়ন পরিষদের সামনে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায় প্রভাষক ফকির রাসেল আল ইসলাম এর  সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি’র  সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ মোজাফফর হোসেন আলম। বিশেষ বক্তা হিসেবে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক সিকদার ফরিদুল ইসলাম,উপজেলা বিএনপির সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন তালুকদার।

এছাড়াও বক্তব্য রাখেন শ্যামপুর থানা শ্রমিক দলের আহবায়ক হারুন আর রশিদ, মোরেলগঞ্জ পৌর শ্রমিক দলের আহবায়ক মাসুদ খান চুন্নু, মোরেলগঞ্জ উপজেলা  বিএনপি’র যুগ্ম আহবায়ক  আসাদুজ্জামান মিলনসহ বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

-মোঃ এখলাস শেখ-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!