
গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এর অনুপ্রেরণায় বৈষম্য বিরোধী ছাত্ররা চালু করেছেন জনতার বাজার।
গাইবান্ধার কাঁচা বাজার ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং ক্রেতা সাধারণরা যাতে ন্যায্য মূল্যে শীতের সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সেজন্য গাইবান্ধা শহরের জিরো পয়েন্টে বসানো হয়েছে এই জনতার বাজার।
এখানে ছাত্রদের সরাসরি তত্ত্বাবধানে প্রকৃত কৃষকের কাছ থেকে পণ্য কিনে ভোক্তাদের হাতে তুলে দিচ্ছেন তারা। ফলে মধ্যসত্বভোগী পাইকার ও খুচরা বিক্রেতারা বেপরোয়া ভাবে যে সিন্ডিকেট চালাতো সেটা কিছুটা হলেও কমতে শুরু করেছে।
এই জনতার বাজার থেকে কম মূল্যে সবজি, আলু, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে বেশ খুশি সাধারণ ক্রেতারা। তারা চাচ্ছেন, এই ধরনের জনতার বাজার আরো বড় আকারে চালু হোক।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার