হোম » সারাদেশ » রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত 

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত 

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার(২ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পরে র‍্যালী ও শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমবায় পরিদর্শক মো: নুরুজ্জামাল।

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ও দিন বদলের দৃঢ় প্রত্যয়ে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক মো:বিপ্লব, সমবায় সহকারী পরিদর্শক মনা মন্ডল, সাংবাদিক জিয়াউর রহমান, ভোগ্যপণ্য সমিতির সম্পাদক আবু হোসাইন,পাট কৃষি সমবায় সমিতির সভাপতি মহিবুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সমবায়ের ৫ টি সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে আয়োজক কমিটি।

মো: সবুজ ইসলাম-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!