
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে- ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলায় ৫৩”তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়। হরিপুর উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা করা হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) সকালে হরিপুর উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা উপজেলা সমবায় অফিসার মোঃ সোহানুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, হরিপুর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসীমউদ্দীন ইতিসহ উপজেলা সমবায় এর আওতাধীন বিভিন্ন সমিতির সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
-জসীমউদ্দীন ইতি-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২