
ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব সমাবেশ, র্যালী, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয় ৷ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত) মিজানুর রহমানের সঞ্চালানয় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান।
এসময় তিনি বলেন, আমরা যদি প্রশিক্ষিত যুব সমাজ তৈরি করতে পারি, তাহলে স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারবো। আর যুবকদের প্রশিক্ষণ দিতে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। এখান থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে অনেক বেকার যুবক কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে
সক্ষম হয়েছে। আমাদের যুব সমাজকে কাজের মাধ্যমে শক্তিতে রুপান্তর করতে পারলে বৃদ্ধি পাবে আমাদের জিডিপি। পরে ২ জন যুবকের মাঝে ১ লাখ টাকার ঋণের চেক ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত ৩০ জনের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ, প্রশিক্ষণরত শিক্ষার্থীগণ সহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।
-জেএম.মমিন-

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার