হোম » সারাদেশ » চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে সহদর দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে ভোলাহাট উপজেলার ছোট জামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামবাড়িা ইউনিয়ন পরিষদের (ইউপি) চোরম্যান আফাজ উদ্দীন। নিহতরা হল-একই উপজেলার দর্গাপুর কামার পাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলমগীর ও ইয়াকুব ।

চোরম্যান আফাজ উদ্দীন জানান,রাত সাড়ে আটার দিকে বড়গাছী-রহনপুর সড়ক দিয়ে ভ্যানযোগে একটি পরিবারের নারী-পুরুষ বাজার থেকে বাড়ী ফিরছিল। তাদের ভ্যানটি খাতানের বিলে পৌঁছলে ডাকাত দলের সদস্যরা গতিরোধ করে কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় তাদের চিৎকারে পথচারীসহ সাধারন মানুষ ডাকাত সদস্যদের ধাওয়া করে। প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর পর ছোট জামবাড়িয়া এলাকার একটি গাছে উঠে সহদর দুই ভাই আলমগীর ও ইয়াকুব । পরে তাদের গাছ থেকে টেনে পিটিয়ে হত্যা করা হয়। তিনি আরও জানান,উত্তেজিত কয়েক হাজার জনতা পিটিয়ে মেরেছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিনুর রহমান বলেন,ছিনতাই করতে গিয়ে দুই যুবক পিটুনি খেয়ে মারা গেছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

-অহিদুজ্জামান রিপন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!