হোম » সারাদেশ » দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন স্থলবন্দর কতৃপক্ষের পরিচালক

দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন স্থলবন্দর কতৃপক্ষের পরিচালক

দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি -রপ্তানি গতিশীল ও সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের পরিচালক (প্রশাসন) শহিদুল ইসলাম (উপ-সচিব)। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার সময় হিলি স্থলবন্দর পরিদর্শনে আসেন তিনি।এসময় তাকে ফুলের শুভেচ্ছা জানান কাষ্টমস ও পানামা পোর্ট কতৃপক্ষ।

এসময়  তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট,কাষ্টমস, জিরো পয়েন্ট ও হিলি পানামা পোর্ট এর ভিতরে ওজন ব্রিজ, বন্দরের শেড পরিদর্শন শেষে বন্দরের সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন।

বৈঠকে বন্দরের ব্যবসায়ীগন, সড়ক প্রসস্থকরন ও ওজন স্টেশন নির্মান, এক্সিট গেট নির্মান, ওয়্যার হাউজ নির্মাণ ও সার্ভার জটিলতা সমস্যা সমাধানের দাবী জানান।

এসময় তিনি ব্যবসায়ীদের দাবীকৃত বিষয়গুলো উদ্ধর্তন কতৃপক্ষের নিকট জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন পূর্বক তা নিরসনের আশ্বাস প্রদান করেন।

সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম, হিলি পোর্ট লিংক লিমিটেডের পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রিন্স চৌধুরী, উপদেষ্টা মোঃ আলমগীর শেখ, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট আসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শাহিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল,  আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, পানামা পোর্ট এর মোঃ জোবায়ের হোসেন ডেভিড সহ অনেকে উপস্থিত ছিলেন।

-হিলি প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!