
কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়ায় দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীর গুলিতে ফরিদা ইয়াসমিন ছৈয়দা(৩৩) এক নারী নিহত হয়েছে।
৩১ অক্টোবর বৃহস্পতিবার দ্বিবাগত রাত ৩ টার দিকে এঘটনা ঘটে। নিহত নারী কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার মৃত ছৈয়দ আহমদের কন্যা। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ রাশেদ কামাল।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ে অবস্থানরত একটি সন্ত্রাসী গ্রুফ এলাকা দখল নিতে গভীর রাতে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে এলাকা জুড়ে আতংক সৃষ্টি হয়। তারা চলে গেলে স্থানীয় দলিলে বর ঘরের আঙ্গিনাবেদ করে গুলিবিদ্ধ হয় ছৈয়দা। তিনি ঘটনাস্থলে মারা যায়। এঘটনার পর এলাকাজুড়ে থমতমে অবস্থা বিরাজ করছে।
নিহত ছৈয়দার ভাই ফরিদুল আলম বলেন- আওয়ামী সন্ত্রাসী রশিদের নেতৃত্বে ২০-৩০ লোক অস্ত্র নিয়ে এসে গুলি করে। এতে আমার বোন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমার বোন প্রতিবন্ধী ছিলো। আমি এঘটনায় সুষ্ঠু বিচারসহ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান- আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সংগ্রহ করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার