
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আলফাডাঙ্গা সরকারি কলেজ ও আলফাডাঙ্গা আদর্শ কলেজে এ ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরম বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নিয়ামত হোসেন পারভেজ, আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো. আশিকুজ্জামান রাব্বি, আলফাডাঙ্গা আদর্শ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব শামিম চৌধুরী আব্দুল্লাহ, আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখার সদস্য সচিব সুজন হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়সাল মাহমুদ তমাল, পৌর ছাত্রদলের সদস্য সাদি হাসান প্রমুখ।
আলফাডাঙ্গা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি সৈয়দ আদনান হাসান অনু ও সংগ্রামী সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের নির্দেশনায় আলফাডাঙ্গা উপজেলার দুইটি কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ