
বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে কাহালু উপজেলায় একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় জনসচেতনামূলক বুধবার (৩০শে অক্টোবর) দুপুরে র্যালী ও আলোচনা সভা এবং পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও প্রতিবদ্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, দূর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, উপজেলা শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম, কাহালু সরকারি কলেজের প্রভাষক পি এম মাকছুদুর রহমান মাসুদ, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল মোমিন, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ কর্তৃক ৩ বারের স্বর্ন ও রৌপ্য পদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্যচাষী ও কাহালু বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের স্বত্ত¡াধিকার আলহাজ্ব শফিকুল ইসলাম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, উলট্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন শাহিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্কাউটস এর ছাত্র/ছাত্রীবৃন্দ।
পরে এক আলোচনা সভা কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল