হোম » সারাদেশ » তজুমদ্দিনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ 

তজুমদ্দিনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভোলার তজুমদ্দিন উপজেলায় জন সাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। 

আজ দুপুরে তজুমদ্দিন উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে উপজেলার হাট-বাজার, দোকানপাট সহ বিভিন্ন জায়গায় উপস্থিত জন সাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এইসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা রাজিবুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল নোমান, উপজেলা ছাত্রদলের সদস্য মো:মিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

-তজুমদ্দিন প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!