হোম » সারাদেশ » যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে তারা দেশ প্রেমিক হতে পারে না: ধর্ম উপদেষ্টা

যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে তারা দেশ প্রেমিক হতে পারে না: ধর্ম উপদেষ্টা

এই দেশকে ভালোবাসতে হবে, যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে তারা দেশ প্রেমিক হতে পারে না। কোনো আলেম দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করেনি বলে মন্তব্য করেছেন অর্ন্তবর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড.আ,ফ,ম, খালেদ হোসেন।

আজ সোমবার(২৮ অক্টোবর)  বিকেলে দিনাজপুরের হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল আজীজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা মাঠে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও দূর্ণীতি মুক্ত সমাজ গঠনে ওলামা কেরামের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি আরো বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর যে অর্থনীতি পেয়েছি এই অর্থনীতি নামক ঘরের দরজা খোলা সিন্দুকের তালা নেই। বিভিন্ন দেশ থেকে  ৩০ মিলিয়ন ডলারের সার আমদানি করা হচ্ছে কিন্তু এই টাকা দিতে আমাদের হিমসিম খেতে হয়েছে।

আগামী বুধবার ২০২৫ সালে হজ্জের প্যাকেজ ঘোষণা করা হবে যেখানে প্যাকেজের মূল্য কমানো হবে। গেলো বছরের তুলনায় এবার হজ্জের খরচ কমে যাবে বলেও জানান তিনি।

এর আগে তিনি দুপুর ১ টায় হাকিমপুর উপজেলায় আসলে উপজেলা নির্বাহী অফিসার তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানায়।এর পর হিলি  আল আজীজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসায় আসেন।

-হিলি প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!