
গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে। পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে ফুলছড়ির মদনেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সুমন মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের মদনের পাড়ার মৃত হাফিজার রহমানের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এব্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান জানান, জেলা বিএনপির অফিস ভাংচুর ও আগুনের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সুমনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার সকালে তাকে আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয় ভাংচুর-আগুনের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় একটি মামলা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাই। মামলায় সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের ১১৪ নেতাকর্মীকে আসামি করা হয়।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা