হোম » সারাদেশ » সোনাইড়ীতে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মিভূত, ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি 

সোনাইড়ীতে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মিভূত, ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি 

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় বারগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কল্লাপোড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

গতকাল  রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ছয়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান ক্ষতিগ্রস্ত  ব্যবসায় আবুল কালাম ও আব্দুল কুদ্দুস । ব্যবসায় আবু কালাম জানান মুহূর্তের মধ্যে  আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পুড়ে ছাই হয়ে যায় ৫টি দোকান।এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

অগ্নিকাণ্ডে হার্ডওয়্যারের মালামাল  মুদি দোকান পাশে থাকা গোডাউন মুরগি দোকান ও চা দোকানসহ  পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা , মোঃ মনির হোসেন জানান মাগরিবের আজান সময় বিদ্যুৎ আসার সাথে সাথে  বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হঠাৎ বিকট  আওয়াজের মধ্যে   থেকে  ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে  সোনাইমুড়ির ফায়ার সার্ভিস  অফিসার শাহাদাত হোসেনের বলেন আমার নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান এবং  এক ঘন্টা চেষ্টা করে  আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।ফায়ার সার্ভিস অফিস দাবি করেন আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এইদিকে স্থানীয়দের অভিযোগ  ফোন দেয়ার আধা ঘন্টার মধ্যেও তারা ঘটনার স্থলে আসেননি ফলে নিঃস্ব হয়ে গেল বেশ কয়েকজন ব্যবসায়ী।ব্যবসায়ীদের দাবি এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় এক কোটি  টাকার মালামাল পুড়ে  গেছে। এবং ব্যবসায়ী আবুল কালামের ছোট ছেলে জিহাদ মারাত্মক  আহত হলে তাকে জেলা সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়।

এদিকে সোমবার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  নাছরিন আক্তার অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই বাজারে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ৫ দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে সরকারি ভাবে সহায়তা করা হবে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুড়ে যাওয়া দোকানের ছবিসহ আবেদন করলে  সোনাইমুড়ী উপজেলার  পক্ষ থেকেও অর্থিক সহায়তা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন-সোনাইমুড় উপজেলা পি আই ইউ  মেশকাতুল রহমান উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ  স্থানীয় ইউপি মেম্বার কামাল হোসেন ও সাংবাদিক গুলজার হানিফ ও সোহাগ  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

-মোহাম্মদ হানিফ-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!