
জাতীয় ও দলীয় পতাকা উত্তলন স্বেচ্ছায় রক্তদানের মধ্যে দিয়ে নাটোরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার সকাল ৯ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তলন শেষে আধুনিক সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ,যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন সহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা