হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়ন বিএনপির জনসভা

সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়ন বিএনপির জনসভা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩নং ডোয়াইল ইউনিয়ন বিএনপি জনসভা করেছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চাঁপরকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিনএর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদুল আলম মোরশেদএর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক আঃ আওয়াল, জেলা বিএনপির সদস্য লাবিব তালুকদার লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছাইদুল হাসান শিপন, সদস্য সচিব বিকাশ চন্দ্র সাহা লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ নসম্পাদক শিমুল মিয়া প্রমূখ।

সভায় বিপুল সংখ্যক ডোয়াইল ইউনিয়ন বিএনপি এবং এর অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!