
কিশোরগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার আসামি করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েমকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) দিনগত রাতে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শ্যামল মিয়া এ তথ্য জানান। এর আগে জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের কাইকুরদিয়া মোড় থেকে তাকে গ্রেফতার করে করিমগঞ্জ থানা পুলিশ। পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত সায়েম করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি আওয়ামী লীগের মনোনয়নে জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
-শাহজাহান সাজু-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২