হোম » সারাদেশ » জামালপুরে ডিবি’র অভিযানে দুই মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

জামালপুরে ডিবি’র অভিযানে দুই মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

জামালপুরে  টেপেনটাডল ট্যাবলেট ও নগদ অর্থসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালাবহ গ্রামের মৃত শফিকুল মিয়ার ছেলে মো. রাজু (৩০) ও একই ইউনিয়নের মৃত আব্দুল আওয়াল আকন্দের ছেলে মো. অনিক রহমান (২৪)।

গত শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে কেন্দুয়ায় কাঁচাসড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের সময় তাদের কাছে থাকা ৬০০ পিস টেপেনটাডল ট্যাবলেট ও নগদ তিন লক্ষ ঊনত্রিশ হাজার টাকা জব্দ করা হয়।

জামালপুর ডিবি’র ওসি মোঃ নাজমুস সাকিব জানান, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এর নির্দেশনায়  বিশেষ অভিযান পরিচালনাকালে দুই মাদককারবারিকে টেপেনটাডল ট্যাবলেট ও  নগদ টাকা সহ  আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার  কথা স্বীকার করেছে এবং তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তাদের সহযোগীদের আটক চেষ্টা অব্যাহত রয়েছে।

-রবিউল হাসান লায়ন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!