
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি দলীয় প্রভাব খাটিয়ে ৯টি দোকান দখলের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বিএনপি নেতা মো. আমীর আলী তালুকদার।
শুক্রবার বেলা ১২.৩০ মিনিটের দিকে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন আমীর আলী। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ছবি সংবলিত সাইনবোর্ড পুতে পৌরসভার নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় তার বিরুদ্ধে ৯টি দোকান দখলের অভিযোগ তুলে মাহমুদুল হাসান শুভ যে অভিযোগ তুলেছেন তা বানোয়াট ও ভিত্তিহীন।
ঐ জমি পৈত্রিক সূত্রে আমার। দোকানসহ ঐ জমি মাহমুদুল হাসান শুভ’র পিতা আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন তালুকদার দলীয় প্রভাব খাটিয়ে দখল করে নিয়েছিলেন। সেই বেদখল হওয়া জমি ও দোকানগুলো তিনি গত ৫ আগষ্ট বিকেলে পুনরুদ্ধার করেছেন। এখানে দলীয় প্রভাব বা দলের নেত্রী বা কারো ছবি সংবলিত সাইনবোর্ড ব্যাবহার করা হয়নি।
-মোরেলগঞ্জ প্রতিনিধি-

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী