হোম » সারাদেশ » গাইবান্ধার সর্দার শিশু পার্কে “ফলিয়া ফুড চয়েজ” রেস্টুরেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

গাইবান্ধার সর্দার শিশু পার্কে “ফলিয়া ফুড চয়েজ” রেস্টুরেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

গাইবান্ধার বালাশি সড়কের ফলিয়া ব্রিজের পাশে অবস্থিত সর্দার শিশু পার্ক এন্ড সর্দার মার্কেটে “ফলিয়া ফুড চয়েজ” নামের রেস্টুরেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে ফলিয়া ফুড চয়েজ (এফ এফ সি)’র  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুন্নবী টিটুল। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, মার্কেটের মালিক নাইচ সর্দার, সাংবাদিক শাহজাহান সিরাজ, ফলিয়া ফুড চয়েজ রেস্টুরেন্টের প্রোপ্রাইটর ও কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার নাজিম সৌরভ প্রমূখ।

উল্লেখ্য, এই সর্দার শিশু পার্ক এন্ড সর্দার মার্কেটে শুক্রবার থেকে আগামী বুধবার পর্যন্ত মেলার আয়োজন করা হয়েছে।

-শাহজাহান সিরাজ-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!