
মঙ্গলবার বিকেলে উল্লাপাড়ায় রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা গণ মিছিল বের করে। মিছিলটি উপজেলা শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আবার শহীদ মিনারে ফিরে আসে।
মিছিলকারীরা রাষ্ট্রপতি এবং শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র-জনতার আন্দোলনের স্থানীয় সমন্বয়ক রিফাত হাসান, মেহেদী হাসান, মাছুম আনাম, তন্নী রহমান ও সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
-রায়হান আলী-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান