হোম » সারাদেশ » বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় পাবনা জেলা পুলিশের জব্দকৃত ইলিশ বিতরণ 

বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় পাবনা জেলা পুলিশের জব্দকৃত ইলিশ বিতরণ 

Oplus_0

জাতীয় মাছ ইলিশের প্রজনন ও বিস্তার নিশ্চিত করার লক্ষ্যে ১৩ই অক্টোবর – ৩’রা নভেম্বর পর্যন্ত দেশের সকল জলভূমিতে ইলিশ নিধন, আহরণ, গুদামজাতকরণ ও ক্রয়- বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে পাবনা জেলা পুলিশ সুপার মোরতুজা আলী খান’ র নেতৃত্বাধীন পাবনা জেলা পুলিশ। 

তারই ধারাবাহিকতায় পাবনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশীর’র  নেতৃত্বে ২১শে অক্টোবর (সোমবার)  দিবাগত রাতে পাবনা জেলাধীন পদ্মা ও যমুনা নদীতে অবৈধ মাছ নিধন বিরোধী অভিযান পরিচালনা করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ আভিযানিক দল। অভিযানে জাটকা মাছ জব্দ করে গোয়েন্দা পুলিশ।

পরবর্তীতে ২২শে অক্টোবর (মঙ্গলবার) জেলা পুলিশ সুপার  মোরতুজা আলী খান ‘র নির্দেশনা ও পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হাসান বাশীর’র তত্তাবধানে দ্বিতীয় দফায় জব্দকৃত জাটকা ইলিশ জেলা শহরের তিনটি  মাদ্রাসা (দারুস সালাম বালিকা মাদ্রাসা’, ছক ছাতিয়ানী কবরস্থান মাদ্রাসা ও বালিয়াহালট গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা  ও এতিমখানা)’য়  উপহার হিসেবে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই)  হাফিজুর রহমান’র নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স,  প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী বৃন্দ। জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে মাছ উপহার পেয়ে খুশি মাদ্রাসার ছাত্র ও শিক্ষক বৃন্দ।

-রাউজ আলী-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!