
ফেনীর দাগনভূঞা পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করনে ফুটওভার ব্রিজের নিচে দখল করে দোকান নির্মান, ফুটপাতে ভ্রাম্যমাণ দোকানী ও বিভিন্ন সড়কে জনসাধারণের চলাচলের স্থানে দোকান নির্মান করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে যানজট সৃষ্টি ও জনসাধারনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এরই প্রেক্ষিতে দাগনভূঞা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র ও উপজেলা নির্বাহি অফিসার নিবেদিতা চাকমার নির্দেশক্রমে একটি সময় নির্ধারণ করে দেয়া হয় অবৈধ দোকানপাট সরে নেয়ার জন্য। কিন্ত ফুটওভার ব্রিজের নিচে দোকানীরা তা সরাননি। তারই ধারাবাহিকতায় পৌর প্রশাসন, পৌরসভার কর্মকর্তাগন ও বাজার কল্যান সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে ২২ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযান করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম, বাজার কল্যাণ সমিতির সেক্রেটারি জসিম উদ্দিন লিটন, থানা প্রশাসন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম জানান, অবৈধভাবে দোকানপাট বসিয়ে দোকানীদের নিদিষ্ট সময়সীমার মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছিল কিন্ত তারা তা করেননি। এজন্য আজ উচ্ছেদ অভিযান করা হচ্ছে। সর্বসাধারণের চলাচলের সুবিধার্থে ভবিষ্যতে কেউ দোকানপাট বা দখল করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।
-মোঃ আবদুল মুনাফ পিন্টু-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ