হোম » সারাদেশ » পীরগঞ্জে র‌্যালী ও হাত ধোয়া প্রদর্শনী

পীরগঞ্জে র‌্যালী ও হাত ধোয়া প্রদর্শনী

বিশ্বহাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও হাত ধোয়া প্রদর্শনী হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়।

পরে সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাতধোয়া প্রদর্শনী হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৗশলী মেহেদী হাসান, উপজেলা নির্বাচন অফিসার আসাদুজ্জামান, উপজেলা আইসিটি অফিসার সৌমিত দত্ত, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জহুরুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, তথ্য আপা মুন্নি বেগম সহ সরকারী কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

-আবু তারেক বাঁধন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!